অদ্ভুত জীবন
অদ্ভুত জীবন
- অ্যাড্রয়েট রহস্য
জানি না হয় এমন কেন?
জীবন কেমন একটা যেন!
ধোকা দেওয়া তার আজব নেশা,
হয়তো এটা তার চিরন্তন পেশা।
যা ভাবি তা ঘটার নয়!
সন্ধ্যা হবে সেখানেই, যেখানে আছে ভয়!
জীবনটা সত্যিই বড়ই আজব,
কেবলই রটিয়ে বেড়ায় গুজব।
কে ভালো আর কে মন্দ?
এটা নিয়েই সবসময় বাধায় দন্দ!
ভুল সময়ে যখনই ভালোকে দেখে চলি,
তখনই তাকে মন্দ ভেবে বিচার করে ফেলি!
সময়ের ভুলে জীবনের ছলে,
ভালোকে মানুষ খারাপ বলে।
জীবনটা সত্যিই অদ্ভুত,
যাকে ভালো ভাবি হয়তো সে নয়,
যাকে মোরা শত্রু ভাবি সেই বন্ধু হয়!

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন