পোস্টগুলি

বিস্মৃত

ছবি
  বিস্মৃত কলমে- অ্যাড্রয়েট রহস্য একা একা চলছে ভালোই, দেখছি কত শত আলোই। জীবনের তো কেবলই শুরু, কত কিছুই না বাকি দেখা স্থল-নদ-নদী-মরু। হয় মনে যাই সেখানে, যা আমি ছাড়া না কেউ চেনে। যা হবে অতি সাধারন, যেথা নেই কোনো বারণ। দিনের পর দিন যাচ্ছে চলে, পিছনে শত স্মৃতি ফেলে! কালের অতল গহ্বরে, স্মৃতিরা সব যাচ্ছে মরে। কত কিছুই না হয়েছে বিস্মৃত, বাকি স্মৃতিরাও হচ্ছে সংকুচিত। নব স্মৃতি করে নিচ্ছে দখল, পুরাতনকে হারিয়ে সকল। written on :18-10-2023

এই তুমি তোমাকেই বলছি

ছবি
  এই তুমি  -অ্যাড্রয়েট রহস্য এই তুমি, তোমাকেই বলছি! আমি অনন্তকাল ধরে চলেছি, সময়কে পিছে ফেলে,  অসীমের দাবানলে, পুড়েছি বারংবার। সহেছি কত শত সংহার।  চলেছি আমি পথ কত! পেরিয়ে বাধা সহস্র শত শত।  ছায়ামানবী তুমি কে? হঠাৎ-ই এসে থমকে দিলে আমাকে। তুমি নও তো সাধারণ ! হে রহস্যময়ী! তুমি কি আমার অতি আপন ? নাকি তুমি ছলনাময়ী?  মায়াবী তোমাকেই বলছি, তুমি ছলনার আশ্রয়ী!

তোমাকে বলব বলে...

ছবি
 তোমাকে বলব বলে... -  অ্যাড্রয়েট রহস্য  তোমাকে বলব বলে... আমি ভেবেছি কত কত দিন। তবু যেন হয়নি শেষ এ ভাবনা সীমাহীন। তোমাকে বলব বলে... কাটিয়েছি কত রাত নির্ঘুম, কতবারই না বাস্তব জ্ঞান হয়েছে গুম! তোমাকে বলব বলে... চেয়েছি তোমার পানে, নির্বাক হয়ে গেছি অনুক্ষণে। তোমাকে বলব বলে... বুকে অনেক এনেছি সাহস, বলেছি নিজেকে, ভালোবাসা নয় কোনো দোষ! তোমাকে বলব কিন্তু... আমি জানি এটা সম্ভব নয়, এটা বাস্তব কোনো সিনেমা বা গল্প নয় । হয়নি এখনো  বলা তোমাকে তাই, নিরবে আজও তোমায় ভালোবেসে যাই...

রহস্যের স্বপ্ন

ছবি
রহস্যের স্বপ্ন  - অ্যাড্রয়েট রহস্য কে? কে ওখানে? হঠাৎ ঘুম থেকে উঠে রহস্য বেশ ভয় পেয়ে গেল। সে বুঝতে পারলো না সে কি স্বপ্ন দেখেছে নাকি সত্যি ওখানে কেউ ছিল। রহস্য উঠে বসলো। তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত তিনটা বাজে সে আর সহ্য করতে পারছে না বিষয়টা। প্রতিদিন একই ঘটনা কেউই মেনে নিতে পারে না। গত তিনদিন যাবৎ প্রতিদিনই রাত তিনটায় একটা স্বপ্ন দেখে ওর ঘুম ভেঙে যায়। যদিও এ সম্পূর্ণ কাকতালীয় হতে পারে। তবুও  রহস্যের বিষয়টা নিয়ে সন্দেহ লাগছে।  আজ তার আর ঘুম আসলো না। সারা রাত না ঘুমিয়ে সকালে তার প্রচণ্ড মাথা ব্যথা শুরু করে। তাই বেলা ১০ টা বাজলেও সে বিছানা থেকে উঠতে পারেনি।  ঠক... ঠক... ঠক... দরজার কেউ নক করলো। রহস্য উঠে গিয়ে দরজা খুলে দেখলো দীপ্ত এসেছে। দীপ্ত বলল, "এতো বেলা পর্যন্ত ঘুমাচ্ছিস কেন?" রহস্য বলল, আর বলিস না প্রতিদিন রাতে যা শুরু হইছে। আর পারা যাচ্ছে না।" দীপ্ত হেসে বলল, "কেন তোর প্রেমিকা কি রাতে ফোনে কথা বলিয়ে বলিয়ে ঘুমের বারোটা বাজিয়ে দিচ্ছে নাকি?" " আরে ধুর! তোকে আর কতবার বলব আমার কোনো প্রেমিকাই নাই।" "তাহলে বউ আছে?" "এইবার কিন্তু...

আর্তনাদ

ছবি
 আর্তনাদ -  অ্যাড্রয়েট   রহস্য আমি একটা অপদার্থ, সব কাজেতেই ব্যর্থ, করি শুধুই অনর্থ। আমার নেই কোনো সামর্থ। এই জীবনের নেই কোনো অর্থ। আমি ব্যর্থ, আমি ব্যর্থ। আমি জীবিত,  আমি মৃত। আমি হয়েছি কেবলই কৃত্ত, আমি এ সমাজের উদ্বৃত্ত। আমার নেই কোনো বিত্ত,  যার পিছনে সকলে ছুটে চলে নিত্য। আমি বুদ্ধিহীন, আমি শক্তিহীন! আমি জ্ঞানহীন, আমি পরাধীন। আমি চাইনা তোমাদের আশ্রয়, করো তোমরা সাশ্রয়।  আমি অব্যয়, কেন করবে তোমরা বৃথা ব্যয়! আমি নই কোনো যন্ত্র, আমি চলি না দিয়ে কোনো মন্ত্র! আমি মানি না কোনো তন্ত্র, আমি আমার মতোই স্বতন্ত্র! আমি নই কোনো ভন্ড,  রাজি নই মেনে নিতে কোনো দণ্ড। আমি নই কোনো উন্মাদ, এ শুধুই আমার নিরব হৃদয়ের আর্তনাদ।

আশা করি যেন

ছবি
 আশা করি যেন - অ্যাড্রয়েট  রহস্য আশা করি যেন বারে বারে, কেহ আর ডাকে না আমারে। আমি থাকতে চাই একা একা, করতে চাইনা কারো সাথে দেখা। বলতে চাইনা আমি কাউকে কিছু, করব না কখনো আর নিজের মাথা নিচু।

অদ্ভুত জীবন

ছবি
 অদ্ভুত জীবন -  অ্যাড্রয়েট  রহস্য জানি না হয় এমন কেন? জীবন কেমন একটা যেন! ধোকা দেওয়া তার আজব নেশা, হয়তো এটা তার চিরন্তন পেশা। যা ভাবি তা ঘটার নয়! সন্ধ্যা হবে সেখানেই,  যেখানে আছে ভয়! জীবনটা সত্যিই বড়ই আজব, কেবলই রটিয়ে বেড়ায় গুজব। কে ভালো আর কে মন্দ?   এটা নিয়েই সবসময় বাধায় দন্দ! ভুল সময়ে যখনই ভালোকে দেখে চলি, তখনই তাকে মন্দ ভেবে বিচার করে ফেলি! সময়ের ভুলে জীবনের ছলে,   ভালোকে মানুষ খারাপ বলে। জীবনটা সত্যিই অদ্ভুত,   যাকে ভালো ভাবি হয়তো সে নয়, যাকে মোরা শত্রু ভাবি সেই বন্ধু হয়!