বিস্মৃত
কলমে- অ্যাড্রয়েট রহস্য
একা একা চলছে ভালোই,
দেখছি কত শত আলোই।
জীবনের তো কেবলই শুরু,
কত কিছুই না বাকি দেখা স্থল-নদ-নদী-মরু।
হয় মনে যাই সেখানে,
যা আমি ছাড়া না কেউ চেনে।
যা হবে অতি সাধারন,
যেথা নেই কোনো বারণ।
দিনের পর দিন যাচ্ছে চলে,
পিছনে শত স্মৃতি ফেলে!
কালের অতল গহ্বরে,
স্মৃতিরা সব যাচ্ছে মরে।
কত কিছুই না হয়েছে বিস্মৃত,
বাকি স্মৃতিরাও হচ্ছে সংকুচিত।
নব স্মৃতি করে নিচ্ছে দখল,
পুরাতনকে হারিয়ে সকল।
written on :18-10-2023
সুন্দর
উত্তরমুছুন