রহস্যের চোখে জীবন

  রহস্যের চোখে জীবন

লেখক: অ্যাড্রয়েট রহস্য

জীবন বড়ই হাস্যকর...  কেন বলছি জানেন?

 না থাক জেনে কি লাভ। হাস্যকর বিষয় হাস্যকর থাকাই ভালো । শুধু শুধু গুরুগম্ভীর কথা বলে সময় নষ্ট করার বাসনা বা ইচ্ছা আমার কোনটাই নেই। তবে সত্যি বলতে কি মাঝেমাঝে মনের কথা না বললে মরেও শান্তি নেই। আর এই শান্তি এটা একটা হাস্যকর বিষয়। মানুষ সমগ্র জীবন শান্তির খোঁজ করে। আর খুঁজতে খুঁজতে একসময় দেখে জীবনটাই শেষ। আসলে শুনতে তিক্ত হলেও এটা সত্য যে, শান্তি বলে কিছুই হয়না... 

আমি একটা কথা বলবো কি বলবো না এটা ভাবতে থাকাও একটা অশান্তিকর ব্যাপার। আবার কথাটা বললেও যে অশান্তির সৃষ্টি হবে এটা সত্য। না বললেও যে অশান্তির সৃষ্টি হবে এটাও সত্য। আসলে শান্তি বলে কিছুই নেই। জীবনকে বলা যায় অশান্তির সমন্বয়ে গঠিত একটা হাস্যকর বিষয়।

 জীবনের কোন অর্থই নেই এ কথা বলা ভুল। কারণ অনর্থক কিছুই হয়না। সবকিছুরই অর্থ আছে। আবার আমি যদি বলি "অর্থ" এই জিনিসটা আসলে কি? আপনারা কি বলবেন? আমার মনে হয়, অর্থ বলে কিছুই হয় না। এটা নিছকই মানুষের মস্তিষ্কের তৈরি একটা মশকরা। 


 যে যাই বলুক না কেন আমি এই ফালতু কথাগুলো বলছি তার নিশ্চয়ই কোনও কারণ নেই বা হয়তো আছে। আজ আমার হঠাৎ মনে হলো জীবন, শান্তি, সুখ, অর্থ যাই বলুন না কেন সবকিছুই হাস্যকর মানব মনের (অবশ্য মন বলে কিছু হয় না) আমি বলতে চাচ্ছি এ সবই মানব মস্তিষ্কের প্রহসন।

রহস্যের চোখে জীবন,  Life in Rohosso's view



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

টুনটুনি - সে বাস্তব নাকি কল্পনা?

অদ্ভুত জীবন