তোমাকে বলব বলে...

 তোমাকে বলব বলে...

-  অ্যাড্রয়েট রহস্য 


তোমাকে বলব বলে...

আমি ভেবেছি কত কত দিন।
তবু যেন হয়নি শেষ এ ভাবনা সীমাহীন।

তোমাকে বলব বলে...
কাটিয়েছি কত রাত নির্ঘুম,
কতবারই না বাস্তব জ্ঞান হয়েছে গুম!

তোমাকে বলব বলে...
চেয়েছি তোমার পানে,
নির্বাক হয়ে গেছি অনুক্ষণে।

তোমাকে বলব বলে...
বুকে অনেক এনেছি সাহস,
বলেছি নিজেকে, ভালোবাসা নয় কোনো দোষ!

তোমাকে বলব কিন্তু...
আমি জানি এটা সম্ভব নয়,
এটা বাস্তব কোনো সিনেমা বা গল্প নয় ।

হয়নি এখনো  বলা তোমাকে তাই,
নিরবে আজও তোমায় ভালোবেসে যাই...


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রহস্যের চোখে জীবন

টুনটুনি - সে বাস্তব নাকি কল্পনা?

অদ্ভুত জীবন