রহস্যের চোখে জীবন লেখক : অ্যাড্রয়েট রহস্য জীবন বড়ই হাস্যকর... কেন বলছি জানেন? না থাক জেনে কি লাভ। হাস্যকর বিষয় হাস্যকর থাকাই ভালো । শুধু শুধু গুরুগম্ভীর কথা বলে সময় নষ্ট করার বাসনা বা ইচ্ছা আমার কোনটাই নেই। তবে সত্যি বলতে কি মাঝেমাঝে মনের কথা না বললে মরেও শান্তি নেই। আর এই শান্তি এটা একটা হাস্যকর বিষয়। মানুষ সমগ্র জীবন শান্তির খোঁজ করে। আর খুঁজতে খুঁজতে একসময় দেখে জীবনটাই শেষ। আসলে শুনতে তিক্ত হলেও এটা সত্য যে, শান্তি বলে কিছুই হয়না... আমি একটা কথা বলবো কি বলবো না এটা ভাবতে থাকাও একটা অশান্তিকর ব্যাপার। আবার কথাটা বললেও যে অশান্তির সৃষ্টি হবে এটা সত্য। না বললেও যে অশান্তির সৃষ্টি হবে এটাও সত্য। আসলে শান্তি বলে কিছুই নেই। জীবনকে বলা যায় অশান্তির সমন্বয়ে গঠিত একটা হাস্যকর বিষয়। জীবনের কোন অর্থই নেই এ কথা বলা ভুল। কারণ অনর্থক কিছুই হয়না। সবকিছুরই অর্থ আছে। আবার আমি যদি বলি "অর্থ" এই জিনিসটা আসলে কি? আপনারা কি বলবেন? আমার মনে হয়, অর্থ বলে কিছুই হয় না। এটা নিছকই মানুষের মস্তিষ্কের তৈরি একটা মশকরা। যে যাই বলুক না কেন আ...
টুনটুনি - সে বাস্তব নাকি কল্পনা? লেখক: অ্যাড্রয়েট রহস্য পশ্চিম আকাশ রাঙা হয়ে এলো। পাখিরা ফিরে যাচ্ছে তাদের নীড়ে। অমল বসে আছে নদীর পাড়ে। চেয়ে রয়েছে ঐ রাঙা দিগন্তের দিকে। ও ভাবুক প্রকৃতির। একটু আধটু লেখালেখিও করে। ধীরে ধীরে রাত হয়ে এলো। তবুও সে উঠলো না। হঠাৎ একটা হাত তার পিঠের পড়ে পড়তেই সে লাফিয়ে উঠল। খানিকটা চিৎকার করেই বলল,"কে?" পিছনে তাকিয়ে দেখে একটি ছোট্ট মেয়ে। বয়স তার নয় কি দশ হবে তার বেশি নয়। সে হাসতে হাসতে বলল, "এতো বড়ো হয়েছে তাও ভয় পায়।" আবার হাসতে থাকল। অমল কিছুক্ষণ পর বলল, "এমন করলে তো সবাই ভয় পায়। কিন্তু তুমি কে?" "আগে বলো তুমি কে? আগে তো কোনোদিন দেখিনি তোমাকে । আচ্ছা তোমাকে তুমি করে বললে কোনো সমস্যা?" "বলে ফেলেছো যখন তখন আর কি করার তুমি করেই বলো।" "তা তুমি কে এখনো বললে না তো।" "আমি এই গ্রামে কালকে এসেছি। আমার নাম... না থাক বলব না।" ছোট্ট মেয়েটি মুখ ভেঙচিয়ে বলল, "কোথাকার কোন সাহেব এলেন রে নাম বলবে না।" "তুমিও তো তোমার পরিচয় দেওনি। তাহলে আমি বলব কেন?" "আমি টুনটুনি গো টুন...
অদ্ভুত জীবন - অ্যাড্রয়েট রহস্য জানি না হয় এমন কেন? জীবন কেমন একটা যেন! ধোকা দেওয়া তার আজব নেশা, হয়তো এটা তার চিরন্তন পেশা। যা ভাবি তা ঘটার নয়! সন্ধ্যা হবে সেখানেই, যেখানে আছে ভয়! জীবনটা সত্যিই বড়ই আজব, কেবলই রটিয়ে বেড়ায় গুজব। কে ভালো আর কে মন্দ? এটা নিয়েই সবসময় বাধায় দন্দ! ভুল সময়ে যখনই ভালোকে দেখে চলি, তখনই তাকে মন্দ ভেবে বিচার করে ফেলি! সময়ের ভুলে জীবনের ছলে, ভালোকে মানুষ খারাপ বলে। জীবনটা সত্যিই অদ্ভুত, যাকে ভালো ভাবি হয়তো সে নয়, যাকে মোরা শত্রু ভাবি সেই বন্ধু হয়!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন