আর্তনাদ

 আর্তনাদ

অ্যাড্রয়েট রহস্য



আমি একটা অপদার্থ,

সব কাজেতেই ব্যর্থ,

করি শুধুই অনর্থ।

আমার নেই কোনো সামর্থ।

এই জীবনের নেই কোনো অর্থ।

আমি ব্যর্থ, আমি ব্যর্থ।

আমি জীবিত, 

আমি মৃত।

আমি হয়েছি কেবলই কৃত্ত,

আমি এ সমাজের উদ্বৃত্ত।

আমার নেই কোনো বিত্ত, 

যার পিছনে সকলে ছুটে চলে নিত্য।

আমি বুদ্ধিহীন, আমি শক্তিহীন!

আমি জ্ঞানহীন, আমি পরাধীন।

আমি চাইনা তোমাদের আশ্রয়,

করো তোমরা সাশ্রয়। 

আমি অব্যয়,

কেন করবে তোমরা বৃথা ব্যয়!

আমি নই কোনো যন্ত্র,

আমি চলি না দিয়ে কোনো মন্ত্র!

আমি মানি না কোনো তন্ত্র,

আমি আমার মতোই স্বতন্ত্র!

আমি নই কোনো ভন্ড, 

রাজি নই মেনে নিতে কোনো দণ্ড।

আমি নই কোনো উন্মাদ,

এ শুধুই আমার নিরব হৃদয়ের আর্তনাদ।

আর্তনাদ


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রহস্যের চোখে জীবন

টুনটুনি - সে বাস্তব নাকি কল্পনা?

অদ্ভুত জীবন