কপাল!
কপাল!
লেখক: অ্যাড্রয়েট রহস্য
আমার নাম রহস্য। হ্যা ঠিকই বলছি আমার নাম ওটাই। কিন্তু এটা আমার একমাত্র নাম নয় আরো অনেক নামই আছে। আবার মাঝে সাঝে মানুষজন নতুন নতুন নামেও ডাকে। তবে আপাতত আপনারা ওই একটা নাম ই জানুন। আমার এই অদ্ভুত নামের পেছনে একটা কাহিনী রয়েছে বটে। কিন্তু সেটা বলতে মানা তাই আপনাদের কৌতুহল আমি মেটাতে পারবো না। যাই হোক ওসব কথা বাদ দিয়ে যা বলছিলাম তাই-ই বলি। আমার অদ্ভুত নামের মতোই বিভিন্ন ঘটনা আমার সাথেই ঘটে। ঘটনাগুলো নিতান্তই কাকতালীয় ও সাধারণ হলেও ভীষণ ঝামেলার। একটা কাহিনী বললে হয়তো বুঝতে পারবেন আমি আসলে কি বলতে চাচ্ছি। আমি একদিন সকালে বাইরে বের হবো বলে রেডি হচ্ছিলাম। তখনই আমাকে একজন ডাকলো। তার এক আত্মীয়কে কিছু কাগজপত্রের ছবি তুলে মেসেজ করে পাঠাতে হবে। তারা পারে না বলে আমাকে ডাকতে এসেছে। আমি ঘড়ি দেখলাম। ১০ মিনিট অতিরিক্ত সময় হাতে আছে। তাই গেলাম পরোপকার করতে। ছবি তুলে মেসেজ পাঠানোর সময় দেখি সব উল্টো ছবি উঠেছে। আমি ঠিকভাবেই ছবি তুলেছি কিন্তু কিভাবে উল্টো হলো জানি না। আমার পুরো জীবনটাই তো সোজা নয়। তাই ছবি গুলোও বোধহয় সোজা থাকার ইচ্ছা পোষণ করেনি। যাই হোক ছবি আবার তুলে পাঠাবো তখন সেই ফোনে কেউ একজন কল দিল। মনে হচ্ছিল যেন মোবাইল টা ধরে আছাড় মারি কিন্তু মোবাইলটা যেন বলে উঠলো, নিজের টাকা দিয়ে একটা কিনে তাই ভাঙিস। তাই মোবাইলকে তার মালিকের কাছে হস্তান্তর করলাম। কি ঝামেলাতেই না পড়লাম! কাজ শেষ করে ঘরে এসে আবার রেডি হচ্ছিলাম। ঘড়ি হাতে বাঁধতে গিয়ে ঘড়ির বেল্ট ছিড়ে মাটিতে পড়ে গেলো। সময় তো আগেই নষ্ট হইছিল। এখন সময় দেখার উপায় টাও পরলোক গমন করলো। যাই হোক অবশেষে বাইরে বের হয়েছিলাম বটে। তবে সেদিন আর গন্তব্যে পৌঁছানো হয়নি। সবই আমার কপাল....
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন