ভূতের আঘাত
ভূতের আঘাত
রাত ১২টা৩৯।
পরিবারের সবাই ঘুম পড়েছে বলেই মনে হচ্ছে। প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। মধ্যবিত্ত পরিবার ফলে ঘরে ফ্যান, লাইট দৈনন্দিন প্রয়োজনীয় সব কিছুই আছে। কিন্তু দুঃখের বিষয় এগুলো এমনি এমনিই চলে না এগুলো চলার জন্য বিদ্যুতের প্রয়োজন। লোডশেডিং এর কারণে কৃত্রিম বস্তুগুলো রেস্টে আছে। আমি কোনো উপায় না পেয়ে তাই হাতপাখা নাড়ছি। ঘুমানো অসম্ভব। তাই বসে আছি।
আমার মার হয়তো গরমে ঘুম ভেঙে গেছে জানালা খোলার আওয়াজ শোনা গেল। বাইরে বাতাস হচ্ছে। কিন্তু আমাদের ঘরটা এমন পোড়ামুখো ঘর যে এর মধ্যে বাতাস ঢোকেই না। কি আর করার অন্ধকারে ভুতের মতো বসে থাকি। যদি কোনো ভূত-প্রেত আসে তাদের সাথে গল্প করব। কি হলো... থালা ঘটি বাটি পড়ার আওয়াজ... রান্নাঘরে কে? কেউ তো থাকার কথা না...
ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আমি ভূত-প্রেতে বিশ্বাস করি না। তবু একটু একটু ভয় যে করছে না তা নয়। হঠাৎ মাথায় বিশাল এক আঘাত অনুভব করলাম।
যখন চোখ খুললাম দেখি। আমি আমার খাটে শুয়ে আছি। কিন্তু মাথায় ব্যাথা করছে। স্বপ্ন হলে তো আর মাথায় ব্যথা লাগতো না। কি হলো বুঝতে পারছি না।
ছোট বোন ভয়ে ভয়ে এসে বলল, দাদা আমি বুঝতে পারিনি।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন