ক্যাবলার ভাবনা

 ক্যাবলার ভাবনা

লেখক: অ্যাড্রয়েট রহস্য 


ক্যাবলার ভাবনা












মাঝে মাঝে ভাবি... 
ধুর! আমি  কেন এতো ভাবছি?
যাই হোক আমার  এ জীবনকালের অর্ধেকই না প্রায় পুরোটাই ভেবেই নষ্ট হয়ে গেল। বাকি সময় টুকুতেই বাকি সব করলাম। এতো সময় নষ্ট করে কি পেলাম... ধুর! আবার ভাবছি!! আমার দ্বারা ভাবা ছাড়া আর কিছুই হবে না।  মনে হচ্ছে  মাথাটা খুলে সফটওয়্যার গুলোর রি-ফাংশনিং করা লাগবে।  যদিও তা করা সম্ভব না।  মনে হয় এ জন্মে আমি শোধরাবো না... মাথায় একটা বাড়ি মারা দরকার...
ধুর ভালো লাগছে না। মাথা ব্যথা করছে।  মাথায় বাড়ি মারলে তো আরও ব্যথা করবে।  না থাক মাথায় আঘাত করে লাভ নাই। লাভ ক্ষতির ঠেলায় তো আর পারা যাচ্ছে না। ।  দেয়ালে কে একটা মই রাখছে মইটা বেশ বড় মনে হয়। দেয়ালটা কেমন বাঁকা দেখাচ্ছে যারা বানাইছে তারা কি পাগল নাকি ছাগল।।  দেখি পুকুরের থেকে একটু ঘুরে আসি...
ধুর ভালো লাগে না! পুকুরের পাড়ে এদের ইট দিতে বলছে কে! ধুর! ধুর! এর থেকে ঘুমানোই ভালো ছিল...

হঠাৎ ঘন্টা দিল। স্যার বলল, ক্যাবলা খাতা দে  গণিত পরীক্ষার সময় শেষ।।। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রহস্যের চোখে জীবন

টুনটুনি - সে বাস্তব নাকি কল্পনা?

অদ্ভুত জীবন